অর্থ আত্মসাতের অভিযোগে মধুমতি ব্যাংক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে মধুমতি ব্যাংক পিএলসি পাবনা শাখার বরখাস্তকৃত সাবেক শাখা ব্যবস্থাপক জি এম হাসান শাহরিয়ারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
পাবনার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম গত ৩০ সেপ্টেম্বর এ আদেশ দেন। তবে বিচারকের আদেশের কপি আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে হাতে পাবার পর মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক পাবনার উপ-সহকারী পরিচালক মো: মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মনোয়ার হোসেন জানান, ’অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর জি এম হাসান শাহরিয়ারসহ দু’জনের বিরুদ্ধে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ে মামলা করা হয়। মামলা নম্বর ২৮। অভিযুক্ত হাসান শাহরিয়ার বিদেশে পালিয়ে যেতে পারেন এমন তথ্য পাওয়া যায়। মামলার তদন্তের স্বার্থে তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য গত ৩০ সেপ্টেম্বর পাবনার সিনিয়র স্পেশাল জজ আদালতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। ওইদিনই আদালত আবেদন মঞ্জুর করে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন। তার আদেশের সার্টিফাইড কপি মঙ্গলবার হাতে পাবার পর জানতে পারি।’
অভিযুক্ত জিএম হাসান শাহরিয়ার মধুমতি ব্যাংক পিএলসি পাবনা শাখার বরখাস্তকৃত সাবেক শাখা ব্যবস্থাপক। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের হায়দার আলীর ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, জি এম হাসান শাহরিয়ার ১৮/১০/২০১৮ তারিখ থেকে ২০/০২/২০২২ তারিখ পর্যন্ত মধুমতি ব্যাংক পিএলসি পাবনা শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। একই শাখায় কর্মরত ছিলেন সাবেক প্রবেশনারী অফিসার বর্তমানে রাজশাহী শাখায় এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত জুয়েল রানা। তারা উভয়ে যোগসাজসে অসৎ উদ্দেশ্যে, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকদের বিশ্বাস ভঙ্গ করে ৩৮ লাখ ৫৯ হাজার ৯৫৪ টাকা আত্মসাত করে ব্যাংকের ক্ষতিসাধন করেছেন।
যা দন্ডবিধির ৪০৯/৪২০/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। যে কারণে গত ২৩ সেপ্টেম্বর দুদক পাবনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোক্তোর হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। সেই মামলায় তদন্ত চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক পাবনার উপ-সহকারী পরিচালক মো: মনোয়ার হোসেন জানান, এর আগে মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে অর্থ আত্মসাতের বিষয়টি জানতে পারে। পরে জিএম হাসান শাহরিয়ারকে বরখাস্ত ও জুয়েল রানাকে রাজশাহীতে বদলী করে ব্যাংক কর্তৃপক্ষ। আর অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করতে দুদকে তথ্য দেয়া হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল




