পূজা মন্ডপে হামলা করতে এসে যুবক আটক

কুড়িগ্রামের রাজারহাটে দুর্গা পূজামন্ডপে হামলা করতে এসে আনসার সদস্যদের হাতে আটক হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামে এক যুবক। এ সময় আরো ৪ যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর কালীরপাট দুর্গা মন্দিরে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আনেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক ওই যুবকের নাম মোহাম্মদ নুরুজ্জামান।সে পশ্চিম দেবোত্তর গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের ছেলে।
কালীরপাট দুর্গা মন্দিরে পূজা উদযাপন কমিটির সভাপতি তপন চন্দ্র রায় বলেন, বুধবার রাত আনুমানকি সাড়ে ১১টার সময় মন্দিরের পিছনে ৫-৬জন যুবক বাঁশ ও কাঠের লাঠি নিয়ে এসে মন্দিরে হামলা চালান এবং ইট-পাটকেল দিয়ে ঢিল ছুঁড়তে থাকেন। এতে মন্দিরে অবস্থানকারী ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েন। মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা যুবকদের ধাওয়া করে মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামের এক যুবককে ঘটনাস্থলে আটক করা হয়। রাতেই ওই যুবককে পুলিশের কাছে সোর্পদ করা হয়। পূজামন্ডপে ঢিলে ছুঁড়ে আতঙ্ক তৈরি করে প্রতিমা ভাংচুরের পরিকল্পনা ছিলো দূর্বৃত্তদের।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রেজাউল করিম রেজা জানান, আটক যুবক পূজামন্ডপে আঘাত ও ঢিল ছোড়ার সত্যতা স্বীকার করেছেন। তার সাথে থাকা অপর ৪ যুবকের নামও বলেছেন। এ ঘটনায় রাজারহাট থানায় মামলা হয়েছে। আটক কৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও অপর যুবকদের আটক করতে পুলিশের অভিযান চলছে। ওই মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ২০২৬–২৭-এ সেবা খাতে বড় পরিবর্তনের ঘোষণা
- প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি, অ্যাওয়ার্ডসে আবেগঘন শ্রদ্ধা
- বিশ্বকাপকে ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা, এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-ঘনিষ্ঠ গ্রুপের
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩ দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা
- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৮০ জন নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করা যাবে
- রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ টিম গঠন, নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
- অবসর নয়, অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অক্ষয় কুমার
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ইরানের কড়া বার্তা: ‘গোপন আঁতাতকারীদের জবাবদিহি করতেই হবে’
- সুপ্রিম কোর্ট বারে বিএনপির বড় জয়, ১৪ পদের ১৩টিতেই বিজয়
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস






