চাটমোহরে গলায় ছুরি চালিয়ে বৃদ্ধ জেলেকে হত্যাচেষ্টা

পুর্ববিরোধের জেরে পাবনার চাটমোহরে গোপাল চন্দ্র হালদার (৬০) নামের এক বৃদ্ধ জেলেকে গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকেল চারটার দিকে চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ এলাকায় অবস্থিত একটি সেলুনে এ ঘটনা ঘটে।
আহত গোপাল হালদার শাহী মসজিদ এলাকার মৃত মনি হালদারের ছেলে। পেশায় জেলে। তার কোনো ছেলে নেই। মেয়েদের বিয়ে দিয়েছেন। বাড়িতে তিনি একাই বসবাস করেন। আর অভিযুক্ত নাপিত (সেলুন মালিক) জীবন দাস (৩২) উপজেলার বোঁথড় গ্রামের খগেন দাসের ছেলে।
ঠিক কি কারণে এই হত্যাচেষ্টার ঘটনা তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি কেউ। তবে কোনো কিছু নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গোপাল চন্দ্র হালদার জীবনের সেলুনে প্রবেশ করেন। এ সময় ভেতর থেকে দোকানের গ্লাস আটকানো ছিল। তিন-চার মিনিট পরে সেলুনের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি ও ধস্তাধস্তি শব্দ শোনা গেলে এলাকাবাসী এগিয়ে যায়। ভেতর থেকে গ্লাস আটকানো থাকার কারণে বাইরের লোক ভিতরে প্রবেশ করতে পারছিলেন না।
এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত জীবন দোকানের গ্লাস খুলে পালিয়ে যায়। পরে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গোপাল চন্দ্রকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ উদ্দিন খান জানান, 'আহত ব্যক্তির গলার বেশ অনেকটা অংশ গভীরভাবে কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা সেলাই দিতে পারছিনা ও রক্ত বন্ধ করতে পারছি না। তাই রাজশাহীতে রেফার্ড করা হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন।'
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, 'এখন পর্যন্ত আহত ব্যক্তির পরিবারের সদস্যদের খুঁজে বের করা সম্ভব হয়নি। কি কারণে ঘটনা ঘটেছে তাও জানা যাচ্ছে না। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে সেখান থেকে রক্তমাখা একটি চাকু জব্দ করা হয়েছে। অভিযুক্ত জীবনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের লোকজন আসার পর অভিযোগ দিলে মামলা হবে।'
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল




