পাবনায় মানব কল্যাণ ট্রাস্ট্রের উপদেষ্টা সম্মেলন অনুষ্ঠিত

পাবনার সিংগা মানব কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা সম্মেলন ও শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ হাতে নেয়া উপলক্ষ্যে দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় ট্রাস্টের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন মানব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রফেসর আলহাজ্ব মোঃ আবুল হোসেন। ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ড. মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় ট্রাস্টের সার্বিক পরিস্থিতি ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ আব্দুর রহিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহাতাব রিয়েল এস্টেটের চেয়ারম্যান আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, ইনকাম ট্যাক্স এডভাইজার রেজাউল কামাল সেলিম, মাদকদ্রব্য দপ্তরের সাবেক কর্মকর্তা আব্দুল ওয়াহাব খান, ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, হারুন উর রশিদ খান, জুলফিকার আলী, জাহাঙ্গীর হোসেন, প্রকৌশলী আব্দুল হান্নান, এসএম ল্যাবরেটরীর চেয়ারম্যান মাহবুবুল আলম ফারুক, কাজী ফরহাদ হোসেন, তোফাজ্জল হোসেন, আজিজুর রহমান বকুল, ট্রাস্টের ক্বারী শিক্ষক মাওলানা আব্দুল মালেক প্রমুখ।
ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড. আলমগীর হোসেন বলেন, এই ট্রাস্ট থেকে অসহায় বিধবা, হতদরিদ্র, অনাবাসিক শিক্ষার্থী, উচ্চতর ডিগ্রীধারী শিক্ষার্থী, আদিবাসী ও চরাঞ্চলের ২৫ জোড়া জমজ শিশুর মাসিকভাবে আর্থিক সহায়তা প্রদান, একজন অসহায় বিধবাকে প্রতিদিন সন্ধ্যায় খাবার সরবরাহ, শিশু শ্রম বন্ধ, পথশিশুদের তদারকি, দোলনার শিশু তদারকি, অমুসলিম ব্যক্তি ও পরিবারকে সহায়ত প্রদান করা হয়।
ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রফেসর আবুল হোসেন বলেন, ট্রাস্ট থেকে স্বনির্ভর কার্যক্রম হাতে নেয়া হচ্ছে। ড্রাইভিং, সেলাই মেশিন, কম্পিউটার প্রশিক্ষণ, বাঁশ ও বেতের কাজ, ওয়ার্কশপ ও ইলেক্ট্রনিক্স কাজের প্রশিক্ষণ, তসবীহ, জায়নামাজ ও নারিকেলের ছোবা দিয়ে টুপি প্রস্তুত, হাতপাখা তৈরী ও বাচ্চা এবং বড়দের পোষাক তৈরীর প্রশিক্ষণ।
আবুল হোসেন আরো বলেন, এতিমদের জন্য পাঁচতলা ভবন নির্মাণ ও জাতিসংঘরে কাছ থেকে ৫ কোটি টাকা অনুদানের জন্য প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করা হবে। তার ইচ্ছা, মৃত্যুর আগে তিনি এই ট্রাস্ট পরিচালনার জন্য ১ কোটি টাকার ফিক্সড এফডিআর করে যেতে চান। এ জন্য সমাজের বিত্তবান ও দানবীরদের সহায়তা দাবী করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো বাংলাদেশে, খালাস শুরু
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার আকবর আলী, খেলবেন কর্ণালি ইয়াকসের হয়ে
- বিষাক্ত মদে নাইজেরিয়ায় ভয়াবহ মৃত্যু, প্রাণ গেল ৪৮ জনের
- বিএনপি ‘বামের ডাইনে, ডাইনের বামে’ মধ্যপন্থার দল: আইনমন্ত্রী
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক




