কুড়িগ্রামে প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাটের চায়না বাজার এলাকার সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চায়না বাজার এলাকায় বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শত অভিভাবক,শিক্ষার্থী, এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।

এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক রফিকুল ইসলাম,খরকু রহমান,বিদ্যালয়ের জমিদাতা নিতেন চন্দ্র রায়,ঘড়িয়াল ডাঙা যুবদলের ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান প্রমুখ।
এসময় বক্তারা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আসাদুজ্জামান প্রতিষ্ঠানের সভাপতি ও আ’লীগ নেতা আবুল কাসেমের সহযোগিতায় ল্যাব এসিসটেন্ট,আয়া ও সুইপার পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ প্রদানসহ বিদ্যালয়ের গরিব শিক্ষার্থীদের বিভিন্ন ফিস উচ্চহারে নিয়মবহির্ভূতভাবে নেয়ার নিন্দা জানান। পরে
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, অন্য এলাকা থেকে লোকজন এনে আমার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




