টাঙ্গাইলে সাধারণ মানুষদের নিরাপত্তা দিতে নির্ঘুম রাত কাটান পুলিশ কর্মকর্তারা


প্রকাশিত: ০৪:২৬ ১৭ অক্টোবর ২০২৪
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম’র সহযোগিতা সাধারণ মানুষদের নিরাপত্তা দিতে নির্ঘুম রাত কাটান পুলিশ কর্মকর্তারা। স্বাভাবিক দায়িত্বের পাশাপাশি চুরি, ছিনতাই, ডাকাতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন রাত ১১ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক, টাঙ্গাইল-আরিচা মহাসড়কসহ শহরের গুরত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন তারা। এতে স্বস্তি ফিরছে সাধারণ জনমনে।
গত ১ সেপ্টেম্বর মো. সাইফুল ইসলাম সানতু টাঙ্গাইলের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদান করেই প্রতি রাত জেগে চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাইসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজে মাঠে থেকে দায়িত্ব পালন করছেন। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাত্রিকালীন ডিউটিরত অফিসার্স ও ফোর্স বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেছেন তিনি। আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ সুপার দিন রাতের অধিকাংশ সময় মাঠে থাকায় পুলিশ সদস্যদের কর্মতৎপরতাও অনেক বৃদ্ধি পেয়েছে। এতে জনসাধারনের পাশাপাশি পুলিশ সদস্যদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।
বাস চালক সোহেল রানা বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মহাসড়কে যত বেশি পুলিশ থাকবে তত আমাদের ও যাত্রীদের ভয় কেটে যাবে। সবই মিলিয়ে বর্তমানে স্বস্তিতে বাস চালাচ্ছি।
মোটরসাইকেল চালক আসাদ মিয়া বলেন, পুলিশের তৎপরতায় শহরের যানজট অনেকটা নিরসনে। আগের চেয়ের পুলিশের ব্যবহার অনেক ভাল হয়েছে। পুলিশের পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ আছি, সকলে ট্রাফিক আইন মেনে চললে যানজট আরও কমে যাবে।
জেলা পুলিশের কয়েক জন কর্মকর্তা জানান, মহাসড়ক থেকে শুরু করে শহর পর্যন্ত মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গুরত্বপূর্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। গুরত্বপূর্ণ এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি রোধকল্পে রাতে চেকপোস্টের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে বড় যানবাহন ও ছোট যানবাহনের চালক এবং যাত্রী এবং সাধারণ মানুষদেরও আহ্বান করা হচ্ছে।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম বলেন, টাঙ্গাইলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই জেলা পুলিশের প্রধান লক্ষ্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



