পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ৪ ডাকাত

পাবনায় মহাসড়কে গাড়ি আটকিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। তাদের কাছ থেকে বিশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর রাতে) পাবনা সদর উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের ধোপাঘাটা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পাবনার সাঁথিয়া উপজেলার পাইকরহাটি শহীদনগর গ্রামের বাবু শেখের ছেলে রাকিব শেখ (২৩), নাটোর সদর উপজেলার ভাবনী গ্রামের নজরুল ইসলামের ছেলে জাকের ইসলাম (২২), লোচনগড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রাসেল মিয়া (২০) ও সিংড়া উপজেলার আলাদী গ্রামের হযরত মোল্লার ছেলে শাহাদত হোসেন (২৫)।
এ সময় আরো ৪ জন ডাকাত সদস্য পালিয়ে যায়। তারা হলো, নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম ওরফে হেফাজত (৩০), লোচনগড় গ্রামের ইমন হোসেন (২০), একই গ্রামের কাউসার হোসেন (১৯) ও সাগর হোসেন (২৩)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পাবনা সদর উপজেলার ধোপাঘাটা মোড় এলাকায় একটি মাইক্রেবাস নিয়ে পাবনা-নগরবাড়ি মহাসড়কে বাসে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় চারজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এ সময় ডাকাত দলের আরো ৪ সদস্য পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। তাদের সাথে থাকা মাইক্রোবাস থেকে ডাকাতির বেশকিছু সরঞ্জাম ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত ডাকাত সদস্য শাহাদত হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে পুলিশি পাহাড়ায় ভর্তি করা হয়।
ওসি জানান, আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা মাইক্রোবাস নিয়ে ধোপাঘাটা মোড়ে ঢাকা থেকে শাহজাদপুর থেকে পাবনায় আসা প্রসেসিং সুতার গাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে স্থানীয় জনতা টের পেয়ে তাদের আটক করে মারধর করে।
ওসি আব্দুস সালাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের করে আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আহত ডাকাত সদস্য সুস্থ্য হওয়ার পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকেও জেলহাজতে পাঠানো হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




