ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত


প্রকাশিত: ০৪:৩২ ৭ নভেম্বর ২০২৪
টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষক নিহত। এঘটনায় সিনএনজি চালিত অটোরিকশার চালক আটক।
৭ নভেম্বর (বৃহস্পতিবার) উপজেলার ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে কাগমারি পাড়া নামক স্থানে সকাল সাড়ে সাতটায় সিএনজি চালক ঘুমিয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল আলীম (৪৮) নামের একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার পৌর এলাকার প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক ও শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পৌর এলাকার ঘাটান্দী গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল থেকে নিজ কর্মস্থলে পরিবারসহ রিজার্ভ সিএনজি চালিত অটোরিকশা যোগে আসার সময় কাগমারি পাড়া কবির ব্রিকসের কাছে চালক ঘুমিয়ে গেলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এসময় সিএনজিটি দুমরে মুচরে যায়। নিহতের মাথায় মারাত্মক আঘাত লাগে। এতে রক্ত ক্ষরণ শুরু হয় ও গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এসময় সিএনজিতে থাকা তার স্ত্রী ও পুত্র আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আহদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক স্কুল শিক্ষককে মৃত ঘোষণা করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। পরে নিহতের স্ত্রী ও পুত্রকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এস. এম. রেজাউল করিম জানান, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে সিএনজি চালিত অটোরিকশাসহ চালককে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



