মা কবরে-বাবা জেলে, ১মাসের জমজসহ ছোট বোনকে নিয়ে বিপাকে ১৩ বছরের সাজ্জাদ


প্রকাশিত: ০৪:৪২ ১২ নভেম্বর ২০২৪
গত এক মাস আগে জন্ম নেয় সাজ্জাদ মোল্লার জমজ দুই বোন। জন্মের একসপ্তাহ পরই মৃত্যু হয় মায়ের । দিনমজুর বাবা জামাল মিয়া গত সপ্তাহে রাজনৈতিক মামলায় কারাবন্দি হন। এমন অবস্থায় দুগ্ধপোষ্য দুই বোনসহ তিন বোনকে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন পার করছে ১৩ বছরের ভাই সাজ্জাদ।
সাজ্জাদ গোপালগঞ্জের কোটালিপাড়ার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার বড় ছেলে ও স্থানীয় এম এম খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
খবর নিয়ে জানা গেছে, জামাল মিয়া পেশায় একজন দিনমজুর। স্ত্রীর মৃত্যুর পর দুগ্ধপোষ্য দুই মেয়েসহ চার ছেলে-মেয়েকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। ঘরে অসুস্থ মা ও চার শিশু সন্তানের নিয়ে বেহাল অবস্থায় দিন কাটছিল দিনমজুর জামাল মিয়ার।
এই অবস্থায় গত শুক্রবার (০৮ নভেম্বর) দিনগত রাতে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেফতার করেন জামাল মিয়াকে। এরপর তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। শনিবার (৯ নভেম্বর) গোপালগঞ্জ সদর থানা পুলিশ জামাল মিয়াকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।
কিশোর সাজ্জাদ মোল্যা বলে, কয়েকদিন পরেই আমার বর্ষিক পরীক্ষা শুরু হবে। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। বাড়িতেও বই পড়তে পারি না। আমার স্কুলের বেতন ও পরীক্ষার ফি কে দেবে? আমার একমাস বয়সের দুই বোনের খাবার কে যোগার দেবে? আজ তিনদিন আমাদের ঘরে চুলা জ্বলে না। আশপাশের লোকজন আমাদের খাওন দিচ্ছে। এভাবে কয়দিন চলবে? আমার বাবাকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে। আমরা আমাদের বাবাকে ফেরত চাই।
জামাল মিয়ার ভাই মনির মিয়া বলেন, আমার ভাই বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। একসময় সে আমতলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিল। পুলিশ কী কারণে আমার ভাইকে ধরে নিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠিয়েছে তা আমাদের জানা নেই।
তিনি আরও বলেন, আমার ভাইয়ের প্রথম সন্তান সাজ্জাদ মিয়া এম এম খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। দ্বিতীয় সন্তান ফারিয়া চিত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী। এছাড়াও ১ মাস বয়সি দুই মেয়ে আছে তার। এই দুই কন্যা সন্তান জন্মের ছয় দিনের মাথায় জামালের স্ত্রী সাথী বেগম মারা যান। আমার বৃদ্ধা মায়ের দেখাশোনা আমার ভাই জামালই করতো। এখন জামালের চার শিশু সন্তান ও বৃদ্ধা মায়ের দেখাশোনা করার কেউ নেই। দ্রুত সময়ের মধ্যে আমি আমার ভাইয়ের মুক্তি চাই।
প্রতিবেশী কাইয়ুম মিয়া বলেন, জামাল কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই। তারপরেও তাকে কেন একটি রাজনৈতিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হলো? জামালের অবুঝ চার শিশু সন্তানের দায়িত্ব এখন কে নেবে? জামালকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে । এই চার শিশুসন্তান ও অসুস্থ বৃদ্ধা মায়ের কথা চিন্তা করে আমরা এলাকাবাসী জামালের মুক্তির দাবি জানাই।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জামাল মিয়া ঢাকার তেজগাঁও থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে আমরা জেনেছি। গত শুক্রবার জামালকে আটক করে দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হয়। সেখানে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালকে জেলে পাঠানো হয়েছে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ২০২৬–২৭-এ সেবা খাতে বড় পরিবর্তনের ঘোষণা
- প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি, অ্যাওয়ার্ডসে আবেগঘন শ্রদ্ধা
- বিশ্বকাপকে ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা, এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-ঘনিষ্ঠ গ্রুপের
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩ দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা
- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৮০ জন নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করা যাবে
- রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ টিম গঠন, নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
- অবসর নয়, অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অক্ষয় কুমার
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ইরানের কড়া বার্তা: ‘গোপন আঁতাতকারীদের জবাবদিহি করতেই হবে’
- সুপ্রিম কোর্ট বারে বিএনপির বড় জয়, ১৪ পদের ১৩টিতেই বিজয়
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস





