সুবর্ণচরে জব্দ ৩০ মণ জাটকা এতিমখানায় বিতরণ


প্রকাশিত: ০২:৫৯ ২৮ এপ্রিল ২০২৫
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে জব্দ করা ৩০ মণ জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছে উপজেলা মৎস্য অফিস। শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ৪ নম্বর স্টিমারঘাট ভূইয়ারহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সরকার প্রতি বছর পহেলা নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত সময়কে ‘জাটকা সংরক্ষণ সময়কাল’ হিসেবে ঘোষণা করে। এ সময়ে জাটকা (ছোট ইলিশ) ধরা, বিক্রি, সংরক্ষণ এবং পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। তবে অধিক মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী গরিব জেলেদের দাদন দিয়ে জাটকা আহরণে প্রলুব্ধ করে থাকেন। ঋণের চাপে পড়ে জেলেরা নিষিদ্ধ সময়ে জাটকা নিধনে বাধ্য হন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিস শনিবার রাতে খাসের হাট বাজারে অভিযান চালায় এবং বিপুল পরিমাণে জাটকা জব্দ করে। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান জব্দকৃত মাছগুলো পার্শ্ববর্তী এতিমখানাগুলোতে বিতরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই বড় চালান জব্দ করতে সক্ষম হয়েছি। পরে মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। এই মাছ বড় হলে জেলে ও ব্যবসায়ী উভয়ের লাভ হতো, কিন্তু সামান্য লোভের জন্য জাটকা নিধন করা হচ্ছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর।”
তিনি আরও জানান, বর্তমানে বাজারে ছোট জাটকা ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সকলেরই উচিত সচেতন ও সতর্ক থাকা। একইসঙ্গে তিনি জাটকা নিধনবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



