তেঁতুলিয়ায় প্রতিবন্ধি নারীসহ আপত্তিকর অবস্থায় আটক মাদ্রাসা শিক্ষক!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দরগাসিং গ্রামে প্রতিবন্ধি এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। মঙ্গলবার (১ মে) বিকেলে ঘটনাটি ঘটে। অভিযুক্ত শিক্ষক মো. ইনছান আলী ফকিরপাড়া দাখিল মাদ্রাসার আরবি বিষয়ের শিক্ষক এবং উপজেলার মহিগছ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত আনোয়ার খাঁ।
স্থানীয়রা জানান, প্রতিবন্ধি ওই নারী আত্মীয়তার সম্পর্কের সুবাদে বাড়িতে একা থাকায় শিক্ষক ইনছান আলী কৌশলে সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। নারী চিৎকার শুরু করলে স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় সূত্র জানায়, ইনছান আলীর বিরুদ্ধে আগে থেকেই নানা ধরনের অসদাচরণের অভিযোগ ছিল। একাধিকবার প্রতিবন্ধি নারীকে প্রতারণার মাধ্যমে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
ফকিরপাড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম বলেন, “ইনছান আলী ভালো চরিত্রের ব্যক্তি নন। স্থানীয়দের হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন তিনি।”
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন বলেন, “ঘটনাটি সত্য। আমি নিজেও তাকে জিজ্ঞাসা করেছি এবং তিনি বিষয়টি স্বীকার করেছেন। এলাকাবাসীর ক্ষোভে তিনি অবরুদ্ধ ছিলেন, পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।”
মডেল থানার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) আব্দুল মালেক জানান, “গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।”
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া বলেন, “অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।”
খাদেমুল ইসলাম/এম এন পি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




