তেঁতুলিয়ায় ভ্যানগাড়ির ধাক্কায় পিডিবিএফ কর্মচারীর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) এক মাঠ কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আইনুল হক (৪৫), তিনি তিরনই হাট ইউনিয়নের বাবুয়ানি জোত গ্রামের বাসিন্দা এবং আব্দুল গনির ছেলে।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের বাবুয়ানি জোত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কর্মদিবস শেষে অফিস থেকে নিজ বাড়িতে ফেরার পথে একটি ব্যাটারিচালিত গাছ ভর্তি ভ্যানগাড়ি আইনুল হককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
ঘটনাটির বিষয়ে তিরনই হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন জানান, "আইনুল হক প্রতিদিনের মতো অফিস শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। পথে ভ্যানগাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরিবার ও এলাকাবাসীর জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।"
এদিকে, তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলেমান আলী বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, আইনুল হক একজন সৎ ও দায়িত্বশীল কর্মচারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খাদেমুল/এম এন পি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




