বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪


প্রকাশিত: ১১:২৪ ৩১ জুলাই ২০২৫
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে হাসান সড়কে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন।
পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে শেয়ার দেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পৌনে ৪টার দিকে ২৫ থেকে ৩০ জন কিশোর ও তরুণকে হাতে ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানার নিয়ে সড়কে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা "শেখ হাসিনা ফিরবে", "অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো"— এমন স্লোগান দেয়। স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত শিহাবের নামেও স্লোগান দেওয়া হয়।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব দাউদ উর রহমান বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আজ দেশের মানুষ রাস্তায়। অথচ একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যরা প্রকাশ্যে মিছিল করার সাহস পাচ্ছে স্থানীয় প্রশাসনের নির্লজ্জ গাফিলতির কারণেই।"
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন জানান, “খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অনুমোদনহীন, উসকানিমূলক কর্মসূচি কোনোভাবেই বরদাশত করা হবে না। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- বিশ্বকাপকে ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা, এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-ঘনিষ্ঠ গ্রুপের
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩ দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা
- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৮০ জন নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করা যাবে
- রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ টিম গঠন, নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
- অবসর নয়, অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অক্ষয় কুমার
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ‘চানাচুরের মতো’ বাজেট, পুষ্টিগুণ নেই: নাহিদ ইসলাম
- পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ইরানের কড়া বার্তা: ‘গোপন আঁতাতকারীদের জবাবদিহি করতেই হবে’
- সুপ্রিম কোর্ট বারে বিএনপির বড় জয়, ১৪ পদের ১৩টিতেই বিজয়
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস





