বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিলে নেতাকর্মীদের ঢল


প্রকাশিত: ১২:২৪ ৭ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একটি বিশাল বিজয় মিছিল। বুধবার (৬ আগস্ট) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শহরের সড়কগুলো কার্যত জনসমুদ্রে রূপ নেয়। ব্যাপক জনসমাগমের কারণে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঢোল, বাদ্যযন্ত্র, প্লেকার্ড, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
মিছিল শুরুর আগে আলতাফুন্নেছা খেলার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, “হাসিনার পতন ঠেকাতে ছাত্র-জনতার আন্দোলন নির্মূল করতে গিয়েই তার নির্দেশে সংঘটিত হয় অবর্ণনীয় বর্বরোচিত মানবতাবিরোধী অপরাধ। জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের আকাশে উদিত হয়েছে নতুন সূর্য।”
আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন। সভায় আরও বক্তব্য দেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, এম আর ইসলাম স্বাধীন, আহসানুল তৈয়ব জাকির, মাফতুন আহম্মেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জাহাঙ্গীর আলম, আবু হাসান, মুকুল সরকার, রাকিবুল হাসান শুভ, হাবিবুর রহমান সন্ধান, নাজমা আক্তার, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ও এনামুল হক সুমনসহ জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।
দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে প্রবেশ করতে থাকেন এবং আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হন। সেখানে জমায়েত শেষে সংগীত, স্লোগান ও রঙিন ব্যানারে সজ্জিত হয়ে তারা বিজয় মিছিলে অংশ নেন। পুরো শহর জুড়ে যেন আন্দোলনের সুর বাজতে থাকে—‘জুলাইয়ের বিজয়, শহীদের সম্মান, গণতন্ত্রের পুনর্জাগরণ!’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



