মসজিদের টাকা আত্মসাৎ ও সড়কের খোয়া লুট, বিএনপি নেতাকে শোকজ


প্রকাশিত: ০৩:২২ ৭ আগস্ট ২০২৫
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মসজিদের টাকা আত্মসাৎ, সড়কের খোয়া লুট এবং নদীর লিজ আয়ের টাকা আত্মসাৎসহ একাধিক অনিয়মের অভিযোগে ইউনিয়ন বিএনপির এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।
অভিযুক্ত নুরুল ইসলাম টিপন মিয়া (৫০) উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঝপাড়া এলাকার মৃত হাজী আব্দুল করিমের (চান্দু মিয়া) ছেলে।
বুধবার (৬ আগস্ট) বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত সোমবার (৪ আগস্ট) টিপন মিয়াকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশে তাকে ৭২ ঘণ্টার মধ্যে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর দলীয় প্রভাব খাটিয়ে টিপন মিয়া মল্লিকপুর মাঝপাড়া জামে মসজিদের সভাপতি হন। এরপর মসজিদের দান-অনুদানের টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি সিংধা ইউনিয়নের একটি নির্মাণাধীন সড়ক থেকে কয়েক গাড়ি ইটের খোয়া লুটের ঘটনাতেও তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একইভাবে এলাকার নদীর লিজ বাবদ প্রাপ্ত অর্থ নিজের কাছে রেখে গ্রামবাসীকে বঞ্চিত করেন তিনি।
মসজিদ কমিটির বর্তমান সভাপতি নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, “টিপন নামাজ না পড়লেও ক্ষমতা দেখিয়ে মসজিদের সভাপতি হয়েছেন। এরপর তিন লাখ টাকায় লিজ হওয়া মসজিদের পুকুরটিও নিজের নামে লিজ নেন, কিন্তু কোনো অর্থ দেননি। দান ও অনুদানের টাকাও কোথায় খরচ হলো কেউ জানে না।”
টিপন মিয়ার ছোট ভাই মো. রুকন মিয়া বলেন, “আমার ১৪০ শতাংশ জমি জোর করে দখল করে রেখেছে সে। জমিতে চাষ করতে দিচ্ছে না। চাঁদা না দিলে জমি ছাড়বে না বলে হুমকি দেয়। তার কারণে গ্রামে অশান্তি চলছে।”
সিংধা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজহারুল ইসলাম ইনচান বলেন, “দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, সড়কের খোয়া লুট, নদীর টাকা আত্মসাৎসহ নানা অপকর্মে লিপ্ত টিপন মিয়া। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।” এ বিষয়ে জানতে অভিযুক্ত টিপন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, “টিপনের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো অপকর্ম বরদাশত করা হবে না। শোকজের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “অপকর্ম করে কেউ দলীয় আশ্রয়ে পার পাবে না।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



