চট্টগ্রামে ব্যাটারির রিকশা বন্ধে অভিযান:পুলিশ বক্সে হামলা, কনস্টেবল আহত


প্রকাশিত: ১০:৩৪ ১৪ আগস্ট ২০২৫
চট্টগ্রামে ব্যাটারির রিকশার বিরুদ্ধে অভিযানের সময় ট্রাফিক পুলিশের একটি বক্সে হামলা চালিয়েছে রিকশা চালকরা। বুধবার (১৩ আগস্ট) রাতে খুলশী রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি আফতাব হোসেন জানান, বিকেলে খুলশী থানা ও ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত ফোর্স নিয়ে জালালাবাদ, ওয়ারলেস মোড় হয়ে আমবাগান এলাকায় ব্যাটারির অবৈধ রিকশাবিরোধী অভিযান পরিচালনা করা হয়। জালালাবাদ ও ওয়ারলেস মোড়ে অভিযান শেষে পুলিশ আমবাগানে পৌঁছালে অটোচালকরা বাধা দেয়। একই সময় আরেক দল চালক রেল গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালায়।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি। তিনি আরও বলেন, “চালকদের ইট-পাটকেল নিক্ষেপে ট্রাফিক উত্তর বিভাগের দায়িত্বে থাকা এক কনস্টেবল আহত হয়েছেন। চালকরা একটি সার্জেন্টের ব্যাগও চুরি করে নিয়ে গেছে।”
চট্টগ্রামে ব্যাটারি রিকশার দৌরাত্ম্য বন্ধে দীর্ঘদিন ধরে অভিযান চলছে। এ বছরের এপ্রিলে চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছিল। এর আগে সোমবার নগর পুলিশ জনসাধারণকে ব্যাটারি রিকশা ব্যবহার না করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



