বিমানবন্দরে ঝুঁকিপূর্ণ অবস্থা: বুড়িমারি এক্সপ্রেস লাইনচ্যুত


প্রকাশিত: ০২:৪৫ ২ সেপ্টেম্বর ২০২৫
লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর বুড়িমারি এক্সপ্রেস (৮১০) বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। এতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার পর থেকে টঙ্গী হয়ে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ের ঢাকা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিমানবন্দর ক্রস সেকশনের কাছে ট্রেনটির ‘ডি’ কোচ হঠাৎ লাইনচ্যুত হয়। এ সময় কোচের সঙ্গে থাকা একটি বাফারও ভেঙে মাটিতে পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর ১২টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
সূত্র আরও জানায়, এই দুর্ঘটনায় আপাতত ডাউন লাইন (ঢাকামুখী) বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে আপ লাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল সীমিত আকারে চালানো হচ্ছে। ফলে ট্রেন চলাচলে বিলম্ব ও ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেলওয়ে কর্মকর্তারা মনে করছেন, কোচ উদ্ধারের পাশাপাশি লাইন মেরামতের কাজ শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে

