টাঙ্গাইলে বীরউত্তম কাদের সিদ্দিকীর বাসায় হামলা, গাড়ি ও জানালার কাঁচ ভাঙচুর


প্রকাশিত: ০৪:৪১ ৭ সেপ্টেম্বর ২০২৫
টাঙ্গাইলে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীরউত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর বাসায় রাতভর হামলা চালানো হয়েছে। রোববার রাত ১টার দিকে শহরের জেলা সদর সড়কে তার ‘সোনার বাংলা’ আবাসে ১০-১৫ জন হামলাকারী ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।
বাসার কেয়ারটেকার রাজু মিয়া জানান, “স্যার দ্বিতীয় তলায় বিশ্রাম করছিলেন। হামলাকারীরা গেট টপকে ভিতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে এবং বেশ কিছু জানালার কাঁচ ভেঙে ফেলে। আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।”
এর আগে শনিবার সখীপুর উপজেলার খান মার্কেটে দলের বর্ধিত সভায় বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী। পরে তাকে বাসায় আনা হলে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং সুস্থ আছেন বলে নিশ্চিত করেন।
সদর থানার ওসি তানভির আহমেদ জানিয়েছেন, “হামলার ঘটনা তদন্তাধীন। দ্রুতই জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক



