অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষকদের অবস্থান বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ চলাকালে


প্রকাশিত: ০৭:১২ ১৬ জুলাই ২০২৪
সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মিছিল করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ই জুলাই) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এবং এক পর্যায়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে জয় বাংলা চত্বরে অবস্থান নেয়।
বিক্ষোভ মিছিলকালে বশেমুরবিপ্রবি প্রক্টরিয়াল বডি, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকরা অবস্থান নেন, যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ বিষয়ে প্রথম থেকেই শিক্ষার্থীদের বার্তা দিতে থাকেন শিক্ষকরা। এদিকে বশেমুরবিপ্রবি ছাত্রলীগও শান্তিপূর্ণ অবস্থান নেয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘ঢাবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই’, চবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই, জাবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘মামলা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’ 'কোটা না মেধা, মেধা মেধা' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে জয় বাংলা চত্বরে সমবেত হয়ে জানান, ঢাবি, জাবি ও চবিতে ছাত্রলীগ যে ন্যাক্কারজনক হামলা করেছে, বশেমুরবিপ্রবি বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে থেকে তার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সংবাদে দেখেছেন আমাদের সহযোদ্ধাদের উপর কি রকম নৃশংসতা চালানো হয়েছে। আজকের এই বিক্ষোভ মিছিল এই আন্দোলনের একটা ট্রেইলার মাত্র। আগামীতে ছাত্র সমাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো শক্ত অবস্থানের জানান দিবে।
শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন। আগামী দিনে কেন্দ্রীয় ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে কর্মসূচি দেওয়া হবে সেটিই বাস্তবায়ন করা হবে। বিক্ষোভ আন্দোলন শেষে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের আন্দোলনের স্থান ত্যাগ করতে দেখা যায়।
উল্লেখ্য, সাধারণ শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মিছিলের সামনে প্রক্টরিয়াল বডি সহ উপস্থিত ছিলেন প্রক্টর ড. কামরুজ্জামান। এসময় অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ক্যাম্পাসের বিভিন্ন মোড়, বিক্ষোভ মিছিলের সামনে, পেছনে অবস্থান নেন।
এছাড়া নিরাপত্তা জনিত কারণে ১৬ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সকল বহিরাগত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ, সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে সার্বক্ষণিক আইডি কার্ড বহন এবং প্রয়োজনমত প্রদর্শন করার জন্য নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে প্রক্টর দপ্তর।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



