বিএনপি-জাপার ৫০ নেতাকর্মী এখন জামায়াতে ইসলামীতে


প্রকাশিত: ০৪:২৬ ১২ সেপ্টেম্বর ২০২৫
পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইস্রাফিল হাওলাদার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং মাওলানা আবু দাউদের সঞ্চালনায় আয়োজিত প্রতিনিধি সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে দলীয় সহযোগী ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন ব্যক্তি দলীয় সদস্যপদ গ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আমির তাফাজ্জল হোসেন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অবঃ সেনা কর্মকর্তা কাজী মসলেহ উদ্দিন, উপজেলা যুব বিভাগ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সিফাতুল্লাহ বিন বেলালী, শ্রমীক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাফুজুর রহমান, উপজেলা শিবির সভাপতি মোঃ আবু হানিফ এবং সেক্রেটারি সাকিবুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তৃতায় মোঃ ইস্রাফিল হাওলাদার বলেন, “আমি একজন মুসলমান, সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম কায়েম হোক। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামী আদর্শে অনুপ্রাণিত নয়, তাই আমি দল থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করলাম। আমি সারা জীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



