নুরুল হকের অবস্থা সংকটজনক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের


প্রকাশিত: ০৫:৩২ ১৪ সেপ্টেম্বর ২০২৫
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে দলটি। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এমন হামলা সম্ভব নয়। তাই এ ঘটনার দায় নিয়ে তাঁকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান রাশেদ খান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও কর্মসূচি নিতে পারে। এর দায়ভার সম্পূর্ণ সরকারের ওপর বর্তাবে।
সংবাদ সম্মেলনে রাশেদ খান অভিযোগ করেন, নুরুল হকের ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ স্পষ্ট থাকলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এতে বিচার নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, নুরুল হকের নাক ও চোয়াল ভাঙা, দাঁতের মাড়িতে আঘাত এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। এসব কারণে তিনি শক্ত খাবার খেতে পারছেন না। এ অবস্থায় তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো উচিত ছিল। তবে সরকারের পক্ষ থেকে একধরনের গড়িমসি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
রাশেদ খান অভিযোগ করেন, নুরুল হকের রক্তাক্ত ও গুরুতর আহত হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলে আড়াল করার জন্যই সরকার চিকিৎসার বিষয়ে দেরি করছে। তিনি বলেন, গণ অধিকার পরিষদ সরকারের দয়ার ওপর নির্ভর করবে না; প্রয়োজনে দলীয় উদ্যোগেই তাঁকে বিদেশে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান জানান, আজ নুরুল হককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও শারীরিক জটিলতার কারণে তা স্থগিত করা হয়েছে। তিনি বলেন, নাকের হাড়ের ভাঙন আরও বেড়েছে, ডান পাশের চোয়াল আংশিক অবশ হয়ে আছে এবং লিভারেও জটিলতা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



