১৭ নারীর সঙ্গে বিয়ে!সেই বন কর্মকর্তা বরখাস্ত


প্রকাশিত: ০৩:৫৯ ১৭ সেপ্টেম্বর ২০২৫
বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি ও নারীদের শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে আলোচনায় আসা বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: কবির হোসেন পাটোয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বন বিভাগের পদ ব্যবহার করে একে একে ১৭টি বিয়ে করার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে কবির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করা হয়েছে।
বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন এবং রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত থাকবেন।
বুধবার সকালে নিজেই গণমাধ্যমকে বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কবির হোসেন।
আগে দু’বার বরখাস্ত, মন্ত্রীর সুপারিশে পুনর্বহাল
এর আগে বন বিভাগের পদ ব্যবহার করে নারীদের ফাঁদে ফেলার অভিযোগে তিনি দু’বার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তবে সাবেক মন্ত্রী দীপু মনির সুপারিশে চাকরিতে পুনর্বহাল হন তিনি।
চলতি বছরের ৯ এপ্রিল খুলনার সোনাডাঙা এলাকার বাসিন্দা খাদিজা আক্তার বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ এনে লিখিত অভিযোগ দেন বন ও পরিবেশ উপদেষ্টার কাছে। এর আগেও ২০১৯ সালে বাগেরহাটের মোংলার বাসিন্দা নাসরিন আক্তার দোলন একই অভিযোগে আদালতে মামলা করেছিলেন, যা এখনো বিচারাধীন।
নতুন অভিযোগের পর মন্ত্রণালয় ৯ এপ্রিল তদন্ত কমিটি গঠন করে। ১১ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান বরিশালে গিয়ে সরেজমিন তদন্ত করেন। এ সময় দুই স্ত্রীসহ ভুক্তভোগীদের লিখিত জবানবন্দি নেন তিনি। ভুক্তভোগীরা মানববন্ধন করে কবির হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় তাকে বিভাগীয় শাস্তির অংশ হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্তের পাশাপাশি মঙ্গলবার বরিশাল মহানগর আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু। আদালত মামলার তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
চাঁদপুরের মতলব থানার তুষপুর গ্রামের মোশাররফ হোসেন পাটোয়ারীর ছেলে কবির হোসেন এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



