৩ দফা দাবিতে শিক্ষক আন্দোলন তুঙ্গে, সচিবালয় অভিমুখে লংমার্চে!


প্রকাশিত: ০৫:৪৩ ১৪ অক্টোবর ২০২৫
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতি ক্রমেই বেড়েছে। আজ বিকেল তিনটার মধ্যে সরকারি সময়সীমা শেষ হওয়ার পর শিক্ষকেরা পূর্বঘোষিত ‘লংমার্চ টু সচিবালয়’ শুরু করতে যাচ্ছেন। ইতিমধ্যেই শিক্ষক-কর্মচারীরা সেই প্রস্তুতি শুরু করেছেন।
শহীদ মিনারে গিয়ে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে শিক্ষকের উপস্থিতি কয়েক হাজারে পৌঁছেছে। উপস্থিতরা জানিয়েছেন, চারটার দিকে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করবেন।
উল্লেখ্য, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তাদের দাবি তিন দফা:
মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া ভাতা।
শিক্ষক ও কর্মচারীর জন্য চিকিৎসা ভাতা এক হাজার পাঁচশ’ টাকা থেকে দেড় হাজার টাকা বৃদ্ধি।
কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।
শিক্ষকরা তাদের এই দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন এবং লংমার্চ সচিবালয় অভিমুখে যাওয়ার মাধ্যমে সরকারের প্রতি চাপ বাড়াতে চাইছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



