তেতুলিয়ায় এবার আমনের রেকর্ড ফলন: কৃষকের মুখে হাসি, পিঠা উৎসবের আনন্দ


প্রকাশিত: ০৪:১১ ২০ অক্টোবর ২০২৫
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালি ধানে ঢেকে গেছে মাঠের পর মাঠ, বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা ধানের মিষ্টি সুগন্ধ। হাসি ফুটেছে কৃষকের মুখে।
তেতুলিয়া উপজেলার তিনদিক জুড়ে সীমান্তবর্তী কৃষিনির্ভর এই অঞ্চলে ২০১১ সালের জনসংখ্যা অনুযায়ী প্রায় ১ লাখ ২৫ হাজার ৪৫৪ জন মানুষের বসবাস। মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় ৩৬ হাজার ১৬২ একর। ধান, পাট, আখ, চা ও পাথর এখানে প্রধান অর্থকরী ফসল। এছাড়া বনভূমির আয়তন প্রায় ৭৬ হাজার ৬৬৫ একর।
চলতি আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় তেতুলিয়ার মাঠজুড়ে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ মৌসুমে মোট ১৩ হাজার ৯২৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে স্থানীয় উফশী, হাইব্রিড ও সুগন্ধি জাতের ধান চাষ করা হয়েছে।
ইতোমধ্যে কোথাও কোথাও ধান কাটা ও মাড়াই শুরু হয়ে গেছে। গ্রামীণ জনপদে পিঠা উৎসবও শুরু হয়েছে। কৃষকরা ধানের নারা গোখাদ্য হিসেবেও বিক্রি করছেন। আগাম জাতের ধান পুরোদমে কাটা-মাড়াই চলছে, আর বাকি ক্ষেতের ধানও ৮-১০ দিনের মধ্যে ঘরে তোলার অপেক্ষায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন জানান, “এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানে বাম্পার ফলন হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের সচেতন করা হয়েছে যাতে পোকা-মাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষা করা যায়। এখন পর্যন্ত শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।”
এদিকে উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, “চলতি মৌসুমে প্রান্তিক কৃষকরা উফশী ও হাইব্রিড জাতের ধান চাষে ঝুঁকছেন। এতে ফলন অনেক ভালো এসেছে।”
তেতুলিয়ার তিরনই ইউনিয়নের ডেমগছ ও পিঠাখাওয়া গ্রামের কৃষক মো. হাফিজুল ইসলাম ও মো. তোতা মিয়া জানান, তারা দুই বিঘা ও ৫০ শতক জমিতে আমন ধানের আবাদ করেছেন। প্রতি বিঘায় গড়ে ৩০ মণ করে ধান পেয়েছেন। তাদের মতে, “এমন ফলন গত কয়েক বছরে দেখা যায়নি।”
উপজেলার কৃষকরা এখন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। মাঠজুড়ে চলছে হাসি-খুশির আমেজ, আর বাতাসে ভাসছে পাকা ধানের মিষ্টি সুবাস।
খাদেমুল ইসলাম, তেতুলিয়া
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে নৃশংস ইসরায়েলি হামলা, নিহত ১৬
- সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-আল-রশিদের শেষ বিদায়
- স্ত্রী ইকরার মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী
- ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
- ১০ কোটি ডলার চুরির মামলায় অভিযোগপত্র দাখিলের অপেক্ষা
- বিশ্বকাপ অনুশীলনে রহস্যময় ড্রোন, উদ্বেগে দক্ষিণ কোরিয়া শিবির
- পাবনায় সমকামীর সংখ্যা ১৬০০ উপরে , এইডসে আক্রান্ত ১৬ জন
- দীর্ঘ প্রতীক্ষা শেষে ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ
- পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ফ্ল্যাট প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রীর দুই বছরের কারাদণ্ড
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
- পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা


