চবি আমানত হলে ধরা পড়ল বিষধর পিট ভাইপার!


প্রকাশিত: ০৩:৩৩ ২১ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সাপের আতঙ্ক যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রায় প্রতিনিয়তই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দেখা মিলছে পাহাড়ি এলাকার নানা প্রজাতির বিষধর ও অ-বিষধর সাপের। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
গতকাল (সোমবার) রাতে বিশ্ববিদ্যালয়ের আমানত হলের একটি কক্ষে দেখা মেলে এক পিট ভাইপার প্রজাতির বিষধর সাপের। আকস্মিকভাবে সাপটি দেখতে পেয়ে শিক্ষার্থীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। পরে হলে অবস্থানরত শিক্ষার্থীরা মিলে সাপটি ধরার চেষ্টা করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ঘটনাটি জানান।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা গেছে, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি নিরাপদে সরিয়ে ফেলে। তবে এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম ভয় ও ক্ষোভ দেখা দিয়েছে।
আমানত হলের এক আবাসিক শিক্ষার্থী জানান, “প্রায়ই রাতে সাপ দেখা যায়। আমরা খুব ভয়ে থাকি। হলে থাকা যেন এখন ঝুঁকির মধ্যে দিন কাটানো।”
আরেকজন শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয় পাহাড়ি এলাকায় হওয়ায় সাপ আসতে পারে, কিন্তু প্রশাসনের উচিত হলের আশপাশ পরিষ্কার রাখা এবং সাপ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।”
বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস সূত্রে জানা যায়, প্রতি বছর বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়। এ বিষয়ে নিয়মিত তদারকি ও সচেতনতা কার্যক্রম চালানোর চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হল, শাহজালাল হল ও ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় পিট ভাইপার, অজগর, কালাচ, লালগলা ঢোঁড়াসহ বিভিন্ন প্রজাতির সাপ দেখা গেছে। ফলে শিক্ষার্থীরা এখন প্রায় প্রতিদিনই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এমএনবিডি/আরাফ
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান



