নড়াইলে শ্যামা পূজা উপলক্ষে কবি গানের আসর


প্রকাশিত: ০৫:১০ ২৪ অক্টোবর ২০২৫
শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে বিশেষ আয়োজন করেছে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামবাসী। পূজার আনন্দকে ঘিরে আগামী ২৫ অক্টোবর (শনিবার) বিকাল ৪টা থেকে হিজলডাঙ্গা মন্দির প্রাঙ্গণে বাবা পাগল চাঁদ আশ্রমে অনুষ্ঠিত হবে এক বর্ণাঢ্য কবি গানের আসর।
এই অনুষ্ঠানে শ্যামা সঙ্গীতসহ ধর্মীয় কবি গান পরিবেশন করবেন যশোর জেলার অভয়নগরের জনপ্রিয় কবিয়াল প্রীতিশ সরকার এবং মাদারীপুর জেলার কবিয়াল প্রশান্ত সরকার।
ধর্মীয় সঙ্গীত ও সংস্কৃতির চর্চা পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যেই এই আয়োজন, জানালেন হিজলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন কুমার বিশ্বাস। তিনি বলেন,
“বর্তমানে আধুনিক সঙ্গীতের ভীড়ে ধর্মীয় সঙ্গীতের চর্চা হারিয়ে যাচ্ছে। একসময় কবি গান, যাত্রাপালা গ্রামীণ সমাজে ছিল ধর্মীয় ও সামাজিক সচেতনতার উৎস। কিন্তু এখন মানুষ সেই ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে। তাই শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে মানুষকে ধর্মের পথে আহ্বান করাই আমাদের উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “আমরা চাই, মানুষ ধর্মীয় সঙ্গীত শুনে ধর্মের বানীকে হৃদয়ে ধারণ করুক। তাই হিজলডাঙ্গা গ্রামবাসীর পক্ষ থেকে সবাইকে এই কবি গানের আসরে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।”
উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। লাখো ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে পূজার কার্যক্রম সম্পন্ন হয়। গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) ধর্মীয় শোভাযাত্রা ও বিসর্জনের মধ্য দিয়ে এবারের শ্যামা পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



