পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সুবর্ণজয়ন্তী, অর্ধশতাব্দীর অর্জন আর গৌরবের স্মৃতিচারণ


প্রকাশিত: ০৬:৩৮ ২ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো সুবর্ণজয়ন্তী। সোমবার (১ ডিসেম্বর) ব্যাটালিয়ন সদর দফতরে দিনব্যাপী ছিল স্মরণ, সম্মান ও উদযাপনের অনাড়ম্বর আয়োজন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে আয়োজন করা হয় আলোচনা সভা ও প্রীতিভোজের। এসময় বিজিবি মহাপরিচালকের সৌজন্যে কেক কাটা ও বিশেষ দোয়ার মাধ্যমে ব্যাটালিয়নের আগামী দিনের সাফল্য ও অগ্রগতি কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর–পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। এছাড়া ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ১৮ বিজিবির ৫০ বছরের গৌরবময় যাত্রা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মানবিক সহায়তা এবং দেশের নিরাপত্তায় ব্যাটালিয়নের অবদান তুলে ধরেন। একই সঙ্গে ব্যাটালিয়নের আরো উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সুবর্ণজয়ন্তীর এই বিশেষ আয়োজন স্মরণ করিয়ে দেয়—অর্ধশতাব্দী পেরিয়ে আজও ১৮ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত রক্ষায় অটল, শৃঙ্খলা ও দেশপ্রেমে অনন্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ



