দুর্গাপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন


প্রকাশিত: ১০:২৩ ৩ ডিসেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিনটির শুরুতে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী হয়। ‘‘প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্ব এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।
সভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার এবং কারিতাস প্রতিনিধি পলিসন রাংসা।
বক্তারা বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। সমাজের প্রতিটি ক্ষেত্রেই প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।” বক্তারা বিশেষভাবে কারিতাসকে এ ধরনের অর্থবহ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার প্রদান করার ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- আর্জেন্টিনায় ‘বাংলাদেশ’ নামে সড়কের প্রস্তাব
- ১০ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ জমা সুইস ব্যাংকে; বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- বিয়ের পর ৩৫ লাখ টাকায় ফ্ল্যাট হারানোর অভিযোগ ব্যাংক কর্মকর্তার
- মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে নৃশংস ইসরায়েলি হামলা, নিহত ১৬
- সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-আল-রশিদের শেষ বিদায়
- স্ত্রী ইকরার মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী
- ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
- পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা
- ফেসবুকে ভাইরাল ‘কী রাগ করলা’ ট্রেন্ডে শাকিব খানের যুক্ত হওয়ায় নতুন উন্মাদনা


