তেতুলিয়ায় ‘বাঁসের ছাউনি ক্যাফে অ্যান্ড রিসোর্ট’-এর শুভ উদ্বোধন


প্রকাশিত: ০৯:০৬ ১৫ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্র ‘বাঁসের ছাউনি ক্যাফে অ্যান্ড রিসোর্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার আজিজনগর সরকারি কলেজ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই ক্যাফে ও রিসোর্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইয়িদ মিয়া, তেঁতুলিয়া বিএনপির সাবেক ছাত্রদল সভাপতি সাইদুর রহমান ভাব্লু, তেঁতুলিয়া বিএনপির সাবেক ছাত্রদল নেতা ও রিসোর্টের স্বত্বাধিকারী খন্দকার আবুসালেহ ইব্রাহিম ইমরান, যুবদল নেতা খন্দকার আবুনোমান এনাম, তেতুলিয়া জাগপা নেতা শহিদুল ইসলাম, তেতুলিয়া ছাত্রদল নেতা আবু বক্কর সিদ্দিক সবুজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তেঁতুলিয়া একটি সম্ভাবনাময় পর্যটন অঞ্চল। এমন একটি নান্দনিক ও আধুনিক ক্যাফে ও রিসোর্ট চালু হওয়ায় স্থানীয় পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
রিসোর্টের স্বত্বাধিকারী খন্দকার আবুসালেহ ইব্রাহিম ইমরান জানান, বাঁসের ছাউনি ক্যাফে অ্যান্ড রিসোর্টে দেশীয় খাবারসহ সব ধরনের ফাস্টফুড পরিবেশন করা হবে। পাশাপাশি পর্যটকদের জন্য বিনোদন সুবিধা ও আবাসিকভাবে রাতযাপনের সুব্যবস্থা রয়েছে। পরিবার ও পর্যটনপ্রেমীদের জন্য এটি একটি নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে রিসোর্টের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ভুয়া পরিচয়ে রোগী দেখার অভিযোগে ৬ মাসের কারাদণ্ড
- ঢাকায় আসছেন অনুপম রায়, উন্মুক্ত হলো ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টের টিকিট
- রপ্তানিতে নতুন সুযোগ, বিদেশি ক্রেতার কাছে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এসএসএফে নিয়োগ, আবেদন ৫ জুলাই পর্যন্ত
- গোলের পর হাতজোড় করে ক্ষমা চাইলেন সুইডিশ তারকা, কারণ জানলে অবাক হবেন
- সম্পত্তি নিয়ে বিরোধ: মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে কারাগারে
- শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি আনছে যুক্তরাজ্য
- তামাক ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ছাড়া স্বাস্থ্য বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- মাদরাসার সরকারি চাল বিতর্কে মুখ খুলল জামায়াত
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি, সঙ্গে মিলল ৭ পাসপোর্ট
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- হটস্পট ৩০ উপজেলায় কমছে হাম সংক্রমণ, টিকাদানে মিলছে ইতিবাচক ফল



