ইবিতে শহীদ হাদীর গায়েবানা জানাজা ও বিক্ষোভ সমাবেশ


প্রকাশিত: ০২:৫৩ ১৯ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গায়েবানা জানাজায় ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সক্রিয় ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, খুনি যদি পৃথিবীর শেষ প্রান্তেও গিয়ে থাকে, তাকে ধরে আনতে হবে। আমরা খুনিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলতে দেখতে চাই। কেউ যদি উদারতার কথা বলে, জনগণ তাদের বিরুদ্ধেই অবস্থান নেবে। আমাদের আন্দোলন চলমান, আমাদের লড়াই চলবে। একজন হাদীকে হত্যা করা হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ হাদী ফিরে আসবে। আমাদের সামনে এখন এক অঘোষিত যুদ্ধ চলছে, এই যুদ্ধে আমরা সবাই অংশ নেবো। যারা হাদীকে হত্যা করেছে, তাদের পতন নিশ্চিত।
জানাজার শুরুতে ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, খবরটি শোনার পর খুব কষ্ট পেয়েছি। আল্লাহ মানুষের জীবন নির্ধারণ করেন, কিন্তু কিছু বিষয় মেনে নেওয়া কঠিন। তারপরও আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন ওসমান হাদীকে জান্নাত নসিব করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। ২৪ জুলাইয়ের আন্দোলন না হলে আজ আমরা হয়ত এভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম না। তার আত্মার মাগফেরাত কামনা করছি, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।
এর আগে বাদ জুমা শহীদ হাদীর মাগফেরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে খতিব আশরাফ উদ্দীন খানের পরিচালনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর


