তেতুলিয়ার সীমান্তে আকাশে রহস্যময় আলোর ঝলক ভয়ংকর শব্দে আতঙ্কিত স্থানীয়রা


প্রকাশিত: ১১:৪৩ ২০ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেতুলিয়ার আকাশে হঠাৎ এক রহস্যময় আলোর ঝলক এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পর আকাশে উজ্জ্বল একটি আলোর গতিবিধি দেখতে পেয়ে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয় জেলার বিভিন্ন এলাকায়। মুহূর্তের মধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোটিকে ঘিরে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
স্থানীয়দের কেউ কেউ আলোটিকে ড্রোন কিংবা অজ্ঞাত কোনো বস্তু হিসেবে আখ্যা দিলেও অনেকের ধারণা এটি ছিল উল্কা।
আবার কয়েকজন দাবি করেছেন, আলোটি যাওয়ার পর বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।
খোঁজ নিয়ে জানা গেছে, পঞ্চগড় তেতুলিয়াসহ পাশাপাশি পঞ্চগড় সদর
উপজেলার চাকলাহাট, হাড়িভাসা, সরদাপাড়া, ময়নাগুঁড়ি, দেওয়ানহাট ও মালাদাম, বোদা উপজেলার কালিয়াগঞ্জ এবং তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় একই সময় আকাশে আলোটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ও পোস্ট ছড়িয়ে পড়ে। ফেসবুক ব্যবহারকারী জেআর জাকির মোহাম্মদ লিখেছেন, তার বাড়ির ওপর দিয়ে সাদা রঙের মিসাইল সদৃশ একটি বস্তু উড়ে গিয়ে বিকট শব্দ সৃষ্টি করে, এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে এমডি রাব্বী শেরে বাংলা পার্কের জুলাই স্তম্ভ এলাকা থেকে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করে আলোটি কী হতে পারে- সে প্রশ্ন তোলেন।
বাংলাবান্দা বাসিন্দা জাহাঙ্গির আলম
পোষ্ট করেন সীমান্তে ভারতের নতুন আবিষ্কার অগ্নি -৫ মিজাইল বেলিষ্টিক ক্ষেপণাস্ত্র পরিক্ষার কাজ করছেন।
এ বিষয়ে পঞ্চগড়ের বন্যপ্রাণী ও পরিবেশ আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ বলেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
পঞ্চগড়-১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, এটি উল্কা।
পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, এটি উল্কা ছাড়া অন্য কিছু নয়। তিনি আতঙ্কিত না হয়ে এবং গুজবে কান না দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



