রাবিতে ‘অস্ত্র উদ্ধারের’ ভাইরাল ভিডিও ভুয়া: প্রক্টর-ছাত্রদল-শিবিরের একযোগে গুজব নাকচ


প্রকাশিত: ০৭:৩৩ ১৩ জানুয়ারী ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হলে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট ছাত্রসংগঠনগুলো। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওকে কেন্দ্র করে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলেও এর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা কোনো আবাসিক হলের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হচ্ছে। কেউ কেউ দাবি করেন, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ছাত্রশিবির সভাপতির কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। আবার কিছু পোস্টে বলা হয়, অস্ত্রগুলো হল শাখা ছাত্রদলের সভাপতির কক্ষ থেকে পাওয়া গেছে। এসব দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি মূলত ২০২৪ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের সময় ধারণ করা। সে সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে। পুরোনো সেই ভিডিওকেই সাম্প্রতিক সময়ে ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলের সঙ্গে জড়িয়ে গুজব ছড়ানো হয়েছে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “বিষয়টি শতভাগ ভুয়া। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও যাচাই-বাছাই করেছি। নবাব আবদুল লতিফ হলে অস্ত্র উদ্ধারের কোনো আলামত পাওয়া যায়নি। দেশ ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়েছে।”
রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদও ভিডিওটির সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। এ যুগে এসেও এমন মিথ্যা প্রচারের কোনো সুযোগ নেই। ছাত্রশিবির কখনো অস্ত্রের রাজনীতি করে না; তারা সবসময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। যারা রাজনৈতিক উদ্দেশ্যে এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের মানসিকতা নিয়েই আমাদের আফসোস।
অন্যদিকে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, “এটি যে সম্পূর্ণ গুজব, তা স্পষ্ট। একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের ভিডিও ব্যবহার করছে। আগেও বিভিন্ন সময় ক্যাম্পাসে অস্ত্র মজুদের গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে, সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এ ঘটনা ঘটেছে।”
সব মিলিয়ে প্রশাসন ও ছাত্রসংগঠনগুলোর বক্তব্যে স্পষ্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্ত্র উদ্ধারের দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব। সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার এবং যাচাই ছাড়া কোনো খবর প্রচার না করার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



