এনসিপির প্রার্থীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি প্রার্থী বললেন, ‘ভাইরাল হওয়ার চেষ্টা’


প্রকাশিত: ১২:০২ ২ ফেব্রুয়ারী ২০২৬
গাজীপুর-২ (জেলা শহর ও টঙ্গী) সংসদীয় আসনে ১১–দলীয় জোটের প্রার্থী আলী নাছের খানের বিরুদ্ধে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। একই ঘটনায় এনসিপির গাজীপুর জেলা সদস্যসচিব আল আমিন আহত হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে। এরই মধ্যে এনসিপির প্রার্থী আলী নাছের খানের নিরাপত্তার জন্য গানম্যান ও পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও নিরাপত্তা দেওয়া হবে।”
রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের শাপলা কলি মার্কার সমর্থনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় মূল সড়কে পৌঁছালে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারণার মাইক বহনকারী একটি অটোরিকশা শোভাযাত্রার গতিরোধ করে এবং উচ্চস্বরে মাইক বাজাতে থাকে।
অভিযোগে আরও বলা হয়, শোভাযাত্রার নেতাকর্মীরা অটোরিকশাটি সরিয়ে নিতে অনুরোধ জানালেও তারা তা উপেক্ষা করে উসকানিমূলক আচরণ করতে থাকে। একপর্যায়ে ধানের শীষের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কার ব্যবহার করে দুই ব্যক্তি শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ওপর গাড়িচাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম। তিনি বলেন, “জনপ্রিয়তা না থাকায় ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই এনসিপির প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। আমি একটি কর্মসূচি শেষে পোড়াবাড়ী বাজারের পথ ধরে ফিরছিলাম। এ সময় আমার সঙ্গে থাকা কয়েকজন নামাজ আদায়ের জন্য গাড়ি থেকে নামেন। পরে তারা জানান, নামাজ শেষে এনসিপির প্রার্থী আলী নাছের খানের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এখানে কোনো হুমকি বা গাড়িচাপার ঘটনা ঘটেনি।”
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



