নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য


প্রকাশিত: ০৭:০৪ ১ এপ্রিল ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে নদীতে টাকাভর্তি কয়েকটি বস্তা ভাসার একটি ছবি ছড়িয়ে পড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ছবিতে দেখা যায়, একশ, পাঁচশ ও এক হাজার টাকার নোট ভর্তি অন্তত সাতটি বস্তা কাদাযুক্ত পানিতে পড়ে রয়েছে। পাশে ভাসছে বিভিন্ন ময়লাও। তবে শুরু থেকেই প্রশ্ন ছিল, এগুলো কি আসল টাকা, নাকি সাজানো কিছু?
ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকেই নানা ব্যাখ্যা দিতে শুরু করেন। কেউ কেউ দাবি করেন, চট্টগ্রামের কোনো ব্যাংক লুটের ঘটনার সঙ্গে এটি জড়িত হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবসায়ীও এমন ধারণা থেকে ছবিটি শেয়ার করে লিখেছিলেন, হয়তো লুটের টাকা লুকাতে না পেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
তবে শেষ পর্যন্ত এই রহস্যের জট খুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। কর্ণফুলী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ভাইরাল হওয়া ছবিটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এর সঙ্গে বাস্তব কোনো ঘটনার সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া এক ধরনের অপরাধ। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অযথা সময় ব্যয় করতে হয়।
ঘটনাটি আবারও প্রমাণ করল, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সব তথ্য বা ছবি সত্য নাও হতে পারে। তাই যেকোনো কিছু শেয়ার বা বিশ্বাস করার আগে যাচাই করা জরুরি।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- খনিধসের ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর জীবিত শ্রমিক উদ্ধার
- দেশের প্রথম ৪০ তলা স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’ এখন ব্যবহারের জন্য প্রস্তুত
- দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া
- ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজে ইরানের ড্রোন হামলা!
- যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে বন্ধই থাকবে হরমুজ প্রণালি: ইরানের কঠোর হুঁশিয়ারি
- অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে ওষুধ কোম্পানি
- ইরানের পারমাণবিক শক্তি নিয়ে কথা বলার ট্রাম্প কে?: পেজেশকিয়ান
- ইউরেনিয়াম ইস্যুতে আলোচনার দরজা বন্ধ করল ইরান
- বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টায় দগ্ধ মাসুদের মৃত্যু
- আবার ও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরান
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া




