সাভারের শাহীবাগে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের পাশে লায়ন খোরশেদ


প্রকাশিত: ০৭:৫১ ২৫ এপ্রিল ২০২৬
সাভারের শাহীবাগ এলাকায় ভোরের অগ্নিকাণ্ডে একটি বাড়ির অন্তত আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ বাসিন্দাদের প্রায় সব মালামাল আগুনে ধ্বংস হয়ে যায়। আকস্মিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান Lion Khorshed Alam। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় মানবিক সহায়তার অংশ হিসেবে পাঁচটি পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
লায়ন খোরশেদ আলম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার কথা জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ইউনুস খান, ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ক্ষতিগ্রস্তদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক



