বুকে পাথরচাপা দিয়ে আছেন মারুফের মা


প্রকাশিত: ০৬:২৮ ৩ আগস্ট ২০২৪
ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতার সময় গুলিতে নিহত মারুফ হোসেন খোকসা পৌর এলাকার থানাপাড়ার শরিফ উদ্দিনের একমাত্র ছেলে। তিনি কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজের ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন। একমাত্র ছেলের মৃত্যু সংবাদ আসার পর একবারই চিৎকার করে কেঁদে উঠেছিলেন মা ময়না খাতুন। এরপর বুকে পাথরচাপা দিয়েছেন। কোনো প্রশ্নের জবাব দেন না। কেউ কথা বললে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। ছেলের থাকার ঘরে স্মৃতি হাতড়ে তাকিয়ে থাকেন। ঘর তালা দিয়ে চাবিটা নিজের কাছে রেখেছেন। ইচ্ছে হলে ওই রুমে গিয়ে টেবিলের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। ছেলের ব্যবহারের বাইসাইকেলটি চেয়ে চেয়ে দেখেন। মায়ের সঙ্গে ভাইয়ের হাতের স্পর্শ খুঁজে পাওয়ার চেষ্টা করে একমাত্র ছোট বোন চতুর্থ শ্রেণির ছাত্রী মাইসা।
মারুফের বাবা কাঁচামালের আড়তের শ্রমিক ও ফুটপাতের খণ্ডকালীন পেয়ারা বিক্রেতা শরিফ উদ্দিন কাজে যান না। শরীরও খারাপ। হার্টের সমস্যা। প্রতিদিন অনেক টাকার ওষুধ লাগে।
চাকরির সন্ধানে ২০ দিন আগে রাজধানী ঢাকায় যান। বন্ধুদের সঙ্গে বনশ্রী এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন। ১৯ জুলাই দুপুরে সেই বাসার সামনে মারুফ গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন ২০ জুলাই সকালে গ্রামের বাড়ি খোকসার থানাপাড়ায় তার মৃতদেহ আনা হলে শোকের মাতম শুরু হয়। ময়নাতদন্ত ছাড়াই কেন্দ্রীয় পৌর ঈদগাহে জানাজা শেষে পৌর কবরস্থানে মারুফকে দাফন করা হয়। দাফনের সময় স্থানীয় লোকজনের সঙ্গে খোকসা থানার ওসি আননূর যায়েদ উপস্থিত ছিলেন। স্থানীয় মসজিদে মারুফের কুলখানি করেন শরিফ হোসেন।
শরিফ হোসেন বলেন, ‘১৯ তারিখ বেলা ১১টার দিকে ছেলের সঙ্গে শেষবার কথা হয়। তখনো তাদের মেসে খাবার হয়নি। বিকাল ৫টার পর ছেলের সহপাঠী তাকে ফোন দিয়ে মারুফের মৃত্যুর খবর জানায়। তিনি আরও জানান, টাকার অভাবে সংসার আর চলছে না। আমার শরীরও খারাপ। ছেলেকে হারিয়েছি, সরকারের কাছে কী চাইব। আমার চাওয়া-পাওয়ার আর কিছুই নেই। অশ্রুসিক্তে কথা বলে নির্বাক হয়ে তাকান শরিফ। ছেলে হত্যার বিচার চান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



