হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের শিশুর হাত ঝুঁকিতে, উন্নত চিকিৎসার পরামর্শ


প্রকাশিত: ০৩:০১ ২৭ মে ২০২৬
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় মোছা. রুবাইদা (৪) নামের এক শিশুর ডান হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির হাত এখন জটিল অবস্থায় রয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী পরিবারের বরাতে জানা গেছে, গত ২২ মে শিশু রুবাইদা খেলার সময় বাড়ির পাশে একটি আমগাছে ওঠার চেষ্টা করলে পড়ে গিয়ে ডান হাতের বাহুতে আঘাত পায়। স্থানীয়দের পরামর্শে তাকে তেতুলিয়ার শালবাহান বাজারে কথিত কবিরাজ মশির উদ্দিন ওরফে শানুর কাছে নেওয়া হয়। সেখানে তিনি বাঁশের কাঠি দিয়ে হাত বেঁধে দেন।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে হাত ফুলে ফোস্কা পড়ে পচন ধরার মতো পরিস্থিতি তৈরি হয়। পরে ২৪ মে শিশুটিকে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
চিকিৎসকদের মতে, সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসা না পাওয়ায় শিশুটির হাতের অবস্থা এখন অত্যন্ত জটিল পর্যায়ে পৌঁছেছে। প্রয়োজন হলে অস্ত্রোপচারের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হতে পারে বলেও জানান তারা।
অভিযুক্ত কবিরাজ মশির উদ্দিন শানু দাবি করেন, তার চিকিৎসায় রোগী ভালো হয় এবং তার কোনো লাইসেন্স বা আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই বলেও স্বীকার করেন তিনি।
তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এ ধরনের ঝুঁকিপূর্ণ চিকিৎসা থেকে মানুষকে সচেতন হতে হবে। দ্রুত সঠিক চিকিৎসা না নেওয়ার কারণে শিশুটির অবস্থা খারাপ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে শিশুটির পরিবার অভিযুক্ত কবিরাজের বিচার দাবি করেছে। পঞ্চগড় সিভিল সার্জন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



