নাটোরে এমপি শফিকুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:৪৯ ৬ আগস্ট ২০২৪
নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের পুড়ে যাওয়া এই বাড়ি থেকে আকিবের লাশ উদ্ধার করা হয়।
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের (শিমুল) বাড়িতে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনের তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের কান্দিভিটুয়া মহল্লার জান্নাতি প্যালেস নামের ওই বাড়ির তৃতীয়তলার বেলকনিতে একটি ও দ্বিতীয়তলার একটি কক্ষে দুটি মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
নিহতদের মধ্যে দুজনের নাম–পরিচয় জানা যায়নি। শুধু একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আকিব হোসেন (১৭)। সে নাটোর সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা দেলোয়ার হোসেন একই কলেজের অধ্যক্ষ এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি। সম্প্রতি তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর গতকাল সোমবার বিকেলে সংসদ সদস্য শফিকুলের ওই বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বাড়িটির পাশে তাঁর ছোট ভাইয়ের একটি পাঁচতলা বাড়ি ও সংসদ সদস্যের পুরোনো বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনটি বাড়িতেই লুটপাট চলতে থাকে। সংসদ সদস্যের বাড়িতে আটকে পড়া এক তরুণকে জনতা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার এক দিন পর আজ সকালে বাড়িটির ভেতর থেকে আকিবসহ বাকিদের মরদেহ উদ্ধার করা হয়।
আকিবের মামা তুহিন ইসলাম জানান, গতকাল বিকেলে আকিব বাড়ি থেকে শহরে বের হয়। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে সংসদ সদস্য শফিকুল ইসলামের পুড়ে যাওয়া বাড়ি দেখতে গিয়ে তিনতলার বেলকনিতে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন এক নারী। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে সেটি আকিবের বলে শনাক্ত করেন। এ প্রতিবেদন লেখার সময় সকাল সোয়া আটটা পর্যন্ত মৃতদেহটি সেখানে পড়ে ছিল।
একপর্যায়ে দ্বিতীয়তলার একটি কক্ষের মেঝেতে আরও দুজনের কঙ্কাল পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী দেবাশীষ প্রামাণিক জানান, ওই দুই মৃতদেহ দেখে চেনার কোনো উপায় নেই।
এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না বলে মন্তব্য করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, তাঁরা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। আপাদত তাঁরা থানার বাইরে যেতে পারছেন না।
হামলা–সহিংসতায় আহত ৩৭
জেলার বিভিন্ন স্থানে গতকাল হামলা–সহিংসতায় ৩৭ জন আহত হয়েছেন। এদের অনেকেই নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ মঙ্গলবার সকালে জরুরী বিভাগের সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে শাওন (২৫) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর বাড়ি শহরের তেবাড়িয়া এলাকায়। অন্যদিকে আগুনে পুড়ে গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে রবিন (২৩) নামের এক তরুণ রয়েছেন। এ ছাড়া তেবাড়িয়া রোডের বাসিন্দা আশফাকুল ইসলাম (৫০) মারপিটে গুরুতর আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন আছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



