শেবাচিম হাসপাতালে লাশ বাণিজ্যের অভিযোগ, টাকা না দিলে মিলছে না মরদেহ!


প্রকাশিত: ০৩:০১ ১৬ জুন ২০২৬
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মরদেহ হস্তান্তরকে কেন্দ্র করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, লাশঘর ও মর্গে দায়িত্ব পালনকারী কয়েকজন ব্যক্তি মরদেহ ছাড়তে নানা অজুহাতে বিলম্ব করেন এবং টাকা দাবি করেন।
সম্প্রতি মৃত এক শিশুর স্বজনরা অভিযোগ করেন, মরদেহ নেওয়ার জন্য তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করানো হয়। পরে অর্থ দাবি করা হলে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একই ধরনের অভিযোগ আরও কয়েকজন ভুক্তভোগীও করেছেন।
হাসপাতাল সূত্র বলছে, অভিযুক্ত ব্যক্তিরা হাসপাতালের স্থায়ী কর্মচারী নন। তবে দীর্ঘদিন ধরে তারা লাশঘর-সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন। অভিযোগ রয়েছে, মরদেহ আনা-নেওয়া ও অন্যান্য সেবার নামে স্বজনদের কাছ থেকে অর্থ নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে এক অভিযুক্ত ব্যক্তি টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়া গেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, মরদেহ নিয়ে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



