সাতক্ষীরা জেলা কারাগারে ফিরছেন পালিয়ে যাওয়া বন্দীরা

আজ সকাল ৯টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার

প্রকাশিত: ০২:৩১ ৬ আগস্ট ২০২৪
সাতক্ষীরার জেলা কারাগার থেকে বেরিয়ে আসা বন্দীদের একাংশ আজ মঙ্গলবার সকাল থেকে ফিরে আসতে শুরু করেছেন। তবে কতজন ফিরেছেন, সে ব্যাপারে সঠিক তথ্য জানায়নি কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল সাতটার দিকে বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা কারাগারে হামলা ও ভাঙচুর করে। একপর্যায়ে তারা সব আসামি ও কয়েদিকে বের করে নিয়ে যায়।
সাতক্ষীরা কারাগার সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত কারাগারটিতে ৫৯৬ জন বন্দী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কয়েক শ মানুষ সাতক্ষীরা কারাগারে পাঁচিলের ফটক টপকে ভেতরে ঢুকে পড়ে। পরে কারাগারের প্রথম ফটক ভেঙে ভেতরে ঢুকে সেল ও সাধারণ ওয়ার্ড ভেঙে বন্দীদের বের করে নিয়ে যায়।
আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে সরেজমিনে দেখা যায়, প্রথম ফটকটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সেখানে এক ব্যক্তি সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, আজ ভোর থেকে অনেক আসামি ও কয়েদি ফিরতে শুরু করেছেন। ইতিমধ্যে প্রায় ২০০ আসামি ও কয়েদি ফিরে এসেছেন।
গতকাল হামলার সময় টিকিট কাউন্টার, ক্যানটিন, ওয়াচটাওয়ার ও বিভিন্ন ভবনের জানালা ভাঙচুর করা হয়। দুটি মোটরসাইকেল পোড়ানো অবস্থায় কারাগারে বাইরের চত্বরে পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া কারাগুদামও খালি। এর চাল, ডাল ও অন্যান্য খাবার সব লুট করে নিয়ে গেছে হামলাকারীরা।
নাম প্রকাশ না করার শর্তে এক আসামি জানান, কারাগারের তালা ভেঙে তাঁদের বের হয়ে যেতে বলেন কিছু মানুষ। তখন তিনিও কারাগার থেকে বেরিয়ে যান।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা কারাগার থেকে সব আসামি বের হয়ে গেছেন। আজ মঙ্গলবার সকালে শুনেছেন কিছু আসামি ও কয়েদি ফিরে এসেছেন। তবে কতজন ফিরে এসেছেন, তা তিনি পরে বলতে পারবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



