ছেলের অপরাধে বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ


প্রকাশিত: ০৩:৫৯ ৩০ জুন ২০২৬
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামে ছেলের বিরুদ্ধে চোরাই রড কেনার অভিযোগের জেরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত গফফার শেখ (৫০) বর্তমানে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ জুন একটি বাড়ি থেকে কয়েক বান্ডিল রড চুরির ঘটনায় দুই যুবকের নাম উঠে আসে। পরে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানা যায়, চোরাই রড স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলামের কাছে বিক্রি করা হয়েছিল। বিষয়টি জানার পর সাইফুল রডগুলো ফেরত দেন বলে স্থানীয়রা জানান।
এ ঘটনার পর ২৮ জুন বিকেলে স্থানীয়ভাবে একটি সালিশের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, সালিশে সাইফুল উপস্থিত না থাকায় তার বাবা গফফার শেখকে দোকান থেকে ডেকে আনার সময় পথে কয়েকজন তাকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহতের পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তবে স্থানীয় ওয়ার্ড সদস্য মাহমুদ শেখ বলেন, সালিশের সিদ্ধান্ত অনুযায়ী গফফার শেখকে আনার জন্য লোক পাঠানো হয়েছিল এবং পথে তাকে মারধরের ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেন। অন্যদিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



