ভজনপুরে শ্রমিক সংগঠন নিয়ে বিরোধ, ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ


প্রকাশিত: ০৩:০৯ ২ জুলাই ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে একই নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে পৃথক শ্রমিক সংগঠনের সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর জেরে বুধবার বিকেলে প্রায় চার ঘণ্টা পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বৈধভাবে পরিচালিত একটি শ্রমিক সংগঠনের নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে সম্প্রতি নতুন একটি সাইনবোর্ড টানানো হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও বিরোধ সৃষ্টি হয়েছে। নতুন সাইনবোর্ড অপসারণের দাবি জানিয়ে তারা মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, সংশ্লিষ্ট সংগঠনের সব বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। তারা অভিযোগ করেন, নতুন করে আরেকটি শাখা গঠনের উদ্যোগ থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু জানান, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



