বিএনপি নেতার বাড়িতে সরকারি সার ও ধানবীজ, এলাকায় সমালোচনা


প্রকাশিত: ০৫:১৪ ৭ জুলাই ২০২৬
ঝিনাইদহের শৈলকূপায় এক বিএনপি নেতার বাড়িতে সরকারি বরাদ্দের সার ও ধানবীজ পাওয়া যাওয়ার ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার সকালে মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মণ্ডলের বাড়িতে ৮ বস্তা সার ও ২২ প্যাকেট ধানবীজ দেখতে পান তারা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে যান এবং কৃষি বিভাগকে খবর দেন।
কৃষি বিভাগের প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর সেখান থেকেই তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে সার ও ধানবীজ বিতরণ করা শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দের কৃষি উপকরণ নির্ধারিত বিতরণকেন্দ্র বা সরকারি স্থানে রাখার কথা থাকলেও তা একজন রাজনৈতিক নেতার বাড়িতে রাখা হয়েছিল। এ কারণে বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
মির্জাপুর ইউনিয়নের এক বিএনপি নেতা জানান, সরকারি সার ও বীজ কীভাবে ওই বাড়িতে রাখা হলো, তা তিনি জানেন না। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে নির্ধারিত স্থান থেকে এসব উপকরণ কৃষকদের মাঝে বিতরণ হওয়ার কথা।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আব্দুল্লাহ মণ্ডল বলেন, সোমবার উপজেলা থেকে সার ও ধানবীজ এনে তার বাড়িতে রাখা হয়েছিল। বৃষ্টির কারণে সেদিন বিতরণ করা সম্ভব হয়নি। পরে ব্লক সুপারভাইজারের উপস্থিতিতে কৃষকদের মধ্যে সেগুলো বিতরণ করা হয়েছে।
মির্জাপুর ইউনিয়নের ব্লক সুপারভাইজার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে সরকারি বরাদ্দের সার ও ধানবীজ বিতরণ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সরকারি কৃষি উপকরণ বিতরণে নিয়ম, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, ভবিষ্যতে সরকারি বরাদ্দের সার, বীজ বা অন্য কোনো কৃষি সহায়তা যেন ব্যক্তির বাড়িতে না রেখে নির্ধারিত স্থানে কর্মকর্তাদের উপস্থিতিতে বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

