মাদারীপুরে শিক্ষার্থী ও ভোক্তা অধিকারের বাজার মনিটরিং অভিযান, জরিমানা

মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে শিক্ষার্থীদের সঙ্গে বাজার মনিটরিং করেছে তারুণ্যের শপথ সমাজ কল্যান যুব সংঘ ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুই দোকানদারকে ৩ হাজার টাকা সচেতনমূলক জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে মাদারীপুর শহরের চরমগুরিয়া বাজারের কাঁচা তরকারির দোকান, মুদি দোকান, মাংসের দোকান, মাছের দোকান, মুরগির দোকান,মিষ্টি দোকানে মনিটরিং করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতা মূলক লিফলেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয়।এদিকে ভাই ভাই স্টোরকে ২ হাজার ও রব স্টোরকে ১ হাজার টাকা সচেতনমূলক জরিমানা করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, শহরের প্রতিটি বাজারে গিয়ে আমরা মনিটরিং করবো। ব্যবসায়ীরা যাতে প্রতিটি পণ্যের মূল্য তালিকা রাখে এবং অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি না করে সে জন্য অবগত করবো।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, শহরের চরমগুরিয়া বাজারে শিক্ষার্থী ও তারুণ্যের শপথ সমাজ কল্যান যুব সংঘের সদস্যদের সঙ্গে নিয়ে বাজার
মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখে ও মূল্য তালিকা টানিয়ে রাখে সে ব্যাপারে তাদেরকে অবগত করা হয়।আর এসকল অভিযান শিক্ষার্থীদের নিয়ে অব্যাহত থাকবে আমাদের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




