মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ রোমান বেপারীর নামে সড়ক নামকরণের উদ্বোধন

মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ রোমান বেপারীর নামে নতুন করে মস্তফাপুর টু মাদারীপুর ফোর লেন মহাসড়কের শাখা সড়ক খাগদি বাসস্ট্যান্ড থেকে রোমান বেপারী বাড়ী ভদ্রখোলা পর্যন্ত সড়কের নামকরণের উদ্বোধন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার খাগদী বাসস্টান্ডের পাশে শাখা সড়কের সামনে ব্যানার টানিয়ে এই নামকরণের উদ্বোধন করা হয়। এর পূর্বে সকালে শহীদ রোমানের বাড়িতে গিয়ে তার কবর জিয়রত করেন ছাত্র-জনতা।

এসময় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টি’র কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীয় সদস্য আসাদুর রহমান খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের সাবেক নায়েবে আমীর কাজী আবুল বাশার, জেলা শাখার সেক্রেটারী জেনারেল মাওলানা মোখলেসুর রহমান, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রহমান ও সৈকত সাধারণ শিক্ষার্থী ও শহীদ রোমানের পিতা, একমাত্র কন্যা সন্তান, স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও স্বৈরাচারী সরকারের নেতাদের হামলায় গুলিবিদ্ধ হয়ে গত ১৯ জুলাই সাধারণ শিক্ষার্থীদের সাথে মাদারীপুরের ঘাটমাঝি ইউনিয়নের রোমান বেপারী শহীদ হন। শহীদ পরিবারের স্ত্রী, ৬ বছরের এক কন্যা সন্তানসহ বৃদ্ধ পিতা-মাতা ভাইবোন রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




