ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালে দুজনকে কুপিয়ে হত্যার অভিযোগ


প্রকাশিত: ০৪:৫৪ ২৫ আগস্ট ২০২৪
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বাজারের ফিড ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে দুুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, মাছের ঘের নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে।
শনিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম। নিহত ইদ্রিস হাওলাদার পশ্চিম সাতলা গ্রামের সোহরাব হাওলাদারের পুত্র এবং সাগর হাওলাদার একই বাড়ির শাহাদাত হাওলাদারের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার (৪০) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার চাচাতো ভাই সাগর হাওলাদারের (২৭) মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে গেলে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে পায়ের রগ কেটে দেয়। এ সময় মোটরসাইকেল চালক তার চাচাতো ভাই সাগর বাঁধা দিলে তাকেও এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে প্রথমে আগৈলঝারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ২টায় চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী ইদ্রিস হাওলদার মৃত্যুবরণ করেন এবং কয়েক ঘণ্টা পর সাগরেরও মৃত্যু হয়।
নিহতদের চাচা সাবেক ইউপি সদস্য মোনাফছের হাওলাদার বলেন, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহিন হাওলাদার ও তার চাচাতো ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদারের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি আরও বলেন, গত ১৭ মার্চ গভীর রাতে ইদ্রিস হাওলাদারের মালিকানাধীন মাছের ঘের, মুরগির খামার ও পানি সেচ পাম্পে অগ্নিসংযোগের ঘটনায় ইদ্রিস হাওলাদার ও সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহীন হাওলদারের ও তার চাচাতো ভাই আসাদ হাওলাদারসহ ৪০-৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় শাহীন চেয়ারম্যানকে জেল খাটতে হয়। তার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ জানান, নিহত ইদ্রিস হাওলাদারের সঙ্গে একটি মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে এই জোড়া হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার ও মামলার প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান




