গুলশানে চাঁদাবাজির ঘটনায় অপুর ৩৫ মিনিটের ভিডিও ভাইরাল, নেপথ্যের নানা তথ্য ফাঁস


প্রকাশিত: ০৬:৫৭ ১৪ আগস্ট ২০২৫
গুলশানে সাবেক এক মহিলা এমপির বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় আলোচিত আসামি জানে আলম অপুর ৩৫ মিনিট দীর্ঘ একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তিনি ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের উদ্দেশে। বুধবার (১৪ আগস্ট) রাতেই সাংবাদিক জাওয়াদ নিরঝরসহ অনেকে ভিডিওটি তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির অভিযোগে আত্মগোপনে থাকার সময়ই ভিডিওটি ধারণ করেছিলেন জানে আলম অপু।
ভিডিওতে অপু বলেন, “গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেটিকে দেখা গেছে, সেটা আমি। ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। যে সমন্বয়ক গত বছর ছিলেন মহানায়ক, তারা হয়ে গেলেন চাঁদাবাজ।” তিনি আরও জানান, ঘটনার দিন ভোর ৫টার দিকে গুলশান জোনের ডিসি ও এসিকে অবহিত করে আনুষ্ঠানিকভাবে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে যান। অভিযানের আগে গুলশানের এক স্থানে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার কথা হয়েছিল বলেও দাবি করেন অপু।
অপুর প্রশ্ন—“মিডিয়ায় আগের রাতের বিষয়টি ধামাচাপা দেওয়া হলো কেন? ভোরের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের তথ্য কেন নেই? অভিযানের সময় শাম্মি বাসায় ছিলেন, তথ্য পেয়ে পালিয়েছেন—এটা প্রকাশ করা হলো না কেন?” তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো, সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন। দেখি কার ফোনে শাম্মি বাসা থেকে বের হয়েছেন। অভিযানে আমাদের মধ্যে কী কথা হয়েছিল, সেটাও প্রকাশ করুন।”
উল্লেখ্য, গুলশানের ওই বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় জানে আলম অপু গ্রেপ্তার হন। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




