ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার


প্রকাশিত: ১২:৩৬ ১৭ আগস্ট ২০২৫
কুষ্টিয়ায় এক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহিন ইসলাম (৩০) নামে একজন শিক্ষককে র্যাব গ্রেপ্তার করেছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুধারাম উপজেলার হাউজিং সেন্টার রোড থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।
গ্রেপ্তার শাহিন ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের র্যাব গলিতে অবস্থিত শাহীন ক্যাডেট স্কুলের বিজ্ঞান শিক্ষক। র্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ এপ্রিল থেকে কয়েক দফায় শাহিন সপ্তম শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় গত ৭ আগস্ট ওই ছাত্রীর মা কুষ্টিয়া মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে শিক্ষক পলাতক ছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৫ ডিসেম্বর ওই ছাত্রী শাহীন ক্যাডেট স্কুলের কোচিংয়ে ভর্তি হয়। চার মাস পর শিক্ষক শাহিন স্কুল শেষে ছাত্রীকে বাইরে যাওয়ার প্রলোভন দিয়ে তার ভাড়া বাসায় নিয়ে গিয়ে অমতে কিছু ছবি ও ভিডিও ধারণ করেন। এছাড়া মুঠোফোনে নুড ভিডিও সংগ্রহ করতেন। বিষয়টি পরিবার ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে জানালে শাহিন ক্ষিপ্ত হয়ে নিজের এবং বিভিন্ন আইডি থেকে ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেন।
কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, “এ ধরনের কুরুচিপূর্ণ ও হঠকারী কাজ শিক্ষক ও ছাত্রের মহান সম্পর্ককে হেয় করেছে। নোয়াখালী থেকে র্যাব-১১-এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে কুষ্টিয়ায় মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




