ইমাম মেহেদী দাবি করা সেই নুরা পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ


প্রকাশিত: ০৬:১৬ ৫ সেপ্টেম্বর ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নিজেকে ‘ইমাম মেহেদী’ দাবি করা বিতর্কিত ব্যক্তি মো. নুরুল হক ওরফে নুরা পাগলের মাজারে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় জনতা ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে পুরো মাজারটি ধ্বংস হয়ে যায় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সম্প্রতি ওই মাজার নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়, কারণ মৃত্যুর পর নুরুল হকের ভক্তরা তার নির্দেশনা অনুযায়ী তাকে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে একটি বিশেষ কাঠামোতে দাফন করে। স্থানীয় মুসলিম সম্প্রদায় ও তৌহিদী জনতা এই ধরনের কবর ইসলামবিরোধী এবং বিদআত আখ্যা দিয়ে কবরটি সমতল করার দাবি জানায়। স্থানীয় ইমাম কমিটিও এই দাবির সঙ্গে একমত হয়ে প্রশাসনের মাধ্যমে পদক্ষেপ নিতে আহ্বান জানায় এবং দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
আজ শুক্রবার বেলা ১টার দিকে, উত্তেজিত জনতা মাজার এলাকায় জড়ো হয়ে প্রথমে কবর ও আশপাশের স্থাপনায় ভাঙচুর চালায়। পরে মাজারে আগুন ধরিয়ে দেয়। আগুনে মাজারের কাঠামো পুড়ে যায় এবং ভক্তদের নির্মিত কবর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
জানা যায়, নুরা পাগল দীর্ঘদিন ধরে নিজেকে 'ইমাম মেহেদী' হিসেবে দাবি করে আসছিলেন এবং কিছু অনুসারী তার এই দাবিকে বিশ্বাস করলেও স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও ইসলামী চিন্তাবিদরা তাকে ভণ্ড ও গোমরাহ হিসেবে চিহ্নিত করেন। তিনি ২৩ আগস্ট ২০২৫ তারিখে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পর গোয়ালন্দ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি তবে প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




