সাগর-রুনি হত্যা মামলা:১৩ বছরেও রহস্য উন্মোচন হয়নি


প্রকাশিত: ০৫:১৫ ১৪ সেপ্টেম্বর ২০২৫
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে টানা বিলম্বের কারণে তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ নির্দেশ দেন।
আজকের তারিখে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা হয়নি। আদালত নতুন করে আগামী ৩০ নভেম্বর প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ইতিমধ্যেই ১২১ বার পেছানো হলো।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক আদালতে উপস্থিত হয়ে তদন্তের অগ্রগতির বিষয়ে মৌখিকভাবে ব্যাখ্যা দেন। এরপর আদালত তাঁকে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এক যুগ পেরোলেও তদন্তের গতি নেই
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন। সাগর সরওয়ার তখন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন এবং মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।
ঘটনার পর রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। প্রথমে থানার পুলিশ তদন্ত শুরু করলেও দ্রুতই তদন্তভার হস্তান্তর হয় ডিএমপি’র গোয়েন্দা বিভাগে (ডিবি)। কিন্তু মাত্র ৬২ দিন পরই ব্যর্থতার কথা জানিয়ে ডিবি হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত মামলার দায়িত্ব দেয় র্যাবকে।
প্রায় এক যুগ তদন্তের দায়িত্বে থাকার পর ২০২৩ সালের ৪ নভেম্বর র্যাবের কাছ থেকে মামলা হস্তান্তর করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক এ মামলার দায়িত্বে রয়েছেন।
ঘটনার পর থেকে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন বর্তমানে জামিনে আছেন, আর ছয়জন কারাগারে রয়েছেন। তবে এত দীর্ঘ সময়েও মামলার কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি, যা সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




